Friday, April 3, 2026

কেন টেস্ট খেলেন না হার্দিক পান্ডিয়া ? জানালেন শাস্ত্রী

Date:

Share post:

চোট সারিয়ে দুরন্ত প্রত‍্যাবর্তন করেন হার্দিক পান্ডিয়া। একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটে দুরন্ত কামব‍্যাক করেন গুজরাত টাইটান্সের অধিনায়ক। তবে টেস্ট ক্রিকেটে এখনও দেখা যায়নি হার্দিককে। ছিলেন না বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে। এমনকি সদ‍্য প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলেও নেই। বিসিসিআই সূত্রে খবর হার্দিক নিজেই খেলতে চাননা টেস্ট ক্রিকেটে। আর এই নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বললেন, হার্দিক আর কোনদিনই টেস্ট খেলতে পারবেন না।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবে না হার্দিকের শরীর। এটা স্পষ্ট জেনে রাখা ভাল। ওর যে চোট হয়েছিল সেখান থেকে ফিরে টেস্ট খেলা কঠিন। হার্দিক নিজেও সেটা জানে। তাই টেস্ট থেকে দূরে থাকছে। আর কোনও দিন ও টেস্ট খেলতে পারবে না।”

এরপরই শাস্ত্রী বলেন,” একদিনের বিশ্বকাপের পরে যদি হার্দিক ফিট থাকে তা হলে ওকে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব দিয়ে দেওয়া উচিত। টি-২০-তে ও পরীক্ষিত। একদিনের ক্রিকেটেও হার্দিকের সমস্যা হবে না।”

আরও পড়ুন:জায়গা হয়নি ভারতীয় দলে, সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের বিশেষ বার্তা সরফারাজের


 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...