Saturday, April 4, 2026

সাম্প্র.দায়িক উস্কা.নি দিয়ে অশা.ন্তি ছড়ানো আটকাতে বকরি ঈদে কড়া নজরদারির নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে মধ্যেই বকরি ঈদ পালনের তোড়জোর চলছে রাজ্যে। রাজনৈতিক ফায়দা তুলতে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া কোনও রাজনৈতিক দল (Political Party) এলাকা ভিত্তিক অশান্তি থেকে সংঘর্ষ বাধাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে নবান্ন। সেই কারণেই আসন্ন ঈদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)।

সোমবার নবান্ন (Nabanna) থেকে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। ওই বৈঠকে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের সর্বত্র যাতে শান্তিতে ঈদ পালিত হয় সেজন্য পুলিশ (Police) প্রশাসনকে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। একই সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার পর্বে যাতে নতুন করে হিংসা না ছড়ায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব বলেন, বকরি ঈদের আগে কিছু জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে। যার মাধ্যমে ধর্মীয় বিভাজন করে ভোট পাওয়ার ষড়যন্ত্র করতে পারে কিছু লোক। এই চেষ্টা বন্ধ করতে হবে। অনেক সময় অনেক ছোটখাটো ঘটনাও বড় আকার ধারণ করে। তাই কোথাও কোন রকম গোলমালের খবর পেলেই পুলিশকে সক্রিয় হতে হবে। প্রত্যেক জেলার উত্তেজনাপ্রবণ এলাকা গুলোকে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারিরও নির্দেশ দেন তিনি।

রাজ্যে রামনবমী হিংসার স্মৃতি এখনও টাটকা। একাধিক জায়গায় হামলা ও তাদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা সামলাতে বেগ পেতে হয় প্রশাসনকে। ভোটের আবহে বকরি ঈদকে কেন্দ্র করে যাতে একই ধরণের ঘটনার পূনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতেই এই তৎপরতা বলে খবর।

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...