Saturday, April 4, 2026

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! হড়পা বানে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আটকে বহু পর্যটক

Date:

Share post:

বর্ষা (Monsoon) শুরু হতে না হতেই ফের বিপত্তি। হড়পা বানে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক জনবসতি। হিমাচল প্রদেশ (Himachal Pradesh), জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রবল বৃষ্টিপাতের (Heavy Rain) জেরে স্তব্ধ জনজীবন। ইতিমধ্যে পর্যটন স্থানগুলিতে আটকে পড়েছেন বহু মানুষ। প্রাণহানির সংখ্যাও লাফিয়ে বাড়ছে। হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ। রাজ্যের বাগিপুল এলাকার মান্ডি জেলায় প্রায় ২০০ জন পর্যটক এবং সাধারণ মানুষ আটকে রয়েছেন বলে খবর। বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে। পাহাড়ি এলাকায় একনাগাড়ে চলা বৃষ্টিপাতের জেরে ক্রমশ পিচ্ছিল হচ্ছে রাস্তা। এই অবস্থায় গাড়ি চালাতে বেজায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। এদিকে প্রাণের ঝুঁকি নিয়ে চারধামের উদ্দেশে যাত্রা করা পুণ্যার্থীদের জন্যও উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। ইতিমধ্যেই খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। পুলিশ সূত্রে খবর, মান্ডি জেলার বাগিপুর এলাকার পরাশর লেকে হড়পা বান নেমেছে। পর্যটক এবং স্থানীয় বাসিন্দা সহ মোট ২০০ জন আটকে পড়েছেন। এদিকে মান্ডি পরাশর রোডের বাগ্গি ব্রিজ হড়পা বানে ক্ষতিগ্রস্ত। ওই এলাকাতেই আটকে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যাই তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

পাশাপাশি লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে চারমাইল, সাতমাইল এবং পান্ধো-মান্ডি জাতীয় সড়কে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই জাতীয় সড়ক। ফলে যাতায়াত করতে ঘুরপথে যেতে হচ্ছে গাড়িগুলিকে। কুল্লু থেকে আসা গাড়িগুলিকে পান্ধো থেকে চেইল চক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সুন্দরনগর, চণ্ডীগড় থেকে নের চকের দিকে পাঠানো হচ্ছে ছোট গাড়িগুলিকে। এ ছাড়াও ধসের জেরে মান্ডি-কুল্লু রোড কাটোলা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

খারাপ আবহাওয়ার জেরে ব্যহত হয়েছে উদ্ধারকাজও। পাশাপাশি হিমাচলের ক্যাংড়া শহর জলমগ্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে পড়েছে মান্ডি-যোগিন্দরনগর রুটও। তবে প্রশাসনের তরফে যারা পথে আটকে পড়েছেন তাঁদের ধৈর্য্য ধরে সেই অঞ্চলেই থাকতে বলার আবেদন জানানো হয়েছে।

 

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...