Saturday, April 4, 2026

ডোমকলে গু.লিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

Date:

Share post:

মুর্শিদাবাদের ডোমকলে গুলিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী।অভিযোগের তির সিপিএমের  দিকে।মুর্শিদাবাদের ডোমকলের তুলসীপুর এলাকার ঘটনা।পড়ল বোমাও। চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।অভিযোগ, পঞ্চায়েতের প্রচার মিছিলে আচমকা হামলা চালায় সিপিএম সমর্থকরা। মূহুর্তে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোতকানা এলাকায় ভোটের প্রচারের সময় এই ঘটনা ঘটে। তৃণমূলের কর্মীসমর্থকদের অভিযোগ, সিপিএমের মিছিল থেকে তাদের উদ্দেশে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় বচসা শুরু হয়। এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মারামারিতে জখম হন বেশ কয়েক জন। গুলি চলারও অভিযোগ উঠেছে।

প্রায় প্রতিদিনই বোমাবাজি এবং বিস্ফোরক উদ্ধারের খবর মিলছে মুর্শিদাবাদে। সোমবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করলেও সেই অভিযোগ নস্যাৎ করেছে বামেরা। তাদের দাবি, এতে সিপিএম কোনও ভাবে যুক্ত নয়।

 


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...