Saturday, April 4, 2026

মেসিকে দেখতে এসে হতাশ সমর্থক, ভাইরাল ভিডিও

Date:

Share post:

সদ‍্য পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। যোগ দিতে চলেছেন ইন্টার মিয়ামিতে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, মার্কিনযুক্তরাষ্ট্রের এই ক্লাবে যে তিনি যোগ দিতে চলেছেন তা জানিয়েছেন লিও।এখনও ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হয়নি মেসির। কিন্তু তাঁর এক সমর্থক ভেবেছিলেন, গত শনিবারই হয়তো ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে মেসির। আর তাই ১২০০ মাইল দূর থেকে খেলা দেখতে এসেছিলেন তিনি। কিন্তু মাঠে এসে মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন ওই সমর্থক। এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই সমর্থকের হাতে একটি পোস্টার। আর তাতে লেখা, ১২০০ মাইল দূর থেকে ফুটবলের সর্বকালের সেরাকে দেখতে এসেছি।” কিন্তু মেসির অভিষেক ম্যাচ সেটি ছিল না। তাই হতাশ হন সেই ভক্ত। ফেলে দেন ওই পোস্টার। শুধু তাই নয়, সেই ম‍্যাচে ১-৪ গোলে ম্যাচ হারে ইন্টার মিয়ামি।

মার্কিনযুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। ওই দিনই হবে লিওর অভিষেক। মেসির সঙ্গে আপাতত ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ইন্টার মিয়ামি। তবে তাঁর চুক্তিপত্রে ২০২৬ সালের কথা উল্লেখ থাকবে। অর্থাৎ, মেসি চাইলে চুক্তি একবছর বৃদ্ধি করতে পারেন।

আরও পড়ুন:রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে বড় মন্তব্য মেসির

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...