Friday, June 26, 2026

কোথায়, কীভাবে ৩১৫ কোম্পানি বাহিনী ব্যবহার? কমিশনকে চিঠি কেন্দ্রের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) উপলক্ষ্যে বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। তার পাল্টা শুক্রবার কমিশনকে চিঠি পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। জানতে চাওয়া হল, আগে মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। তবে খবর সূত্রের, শুক্রবার থেকে রবিবার বিএসএফ-এর(BSF) আইজি এবং সিআইএসএফ-এর(CISF) ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন। তিনদিন বৈঠকের পরেও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মত পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। কিন্তু তার অর্ধেকও এখনও রাজ্যে পৌঁছয়নি। এই অবস্থায় কেন্দ্রের কাছে আরও বাহিনী চেয়ে পাঠায় কমিশন। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ মত প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন। হাইকোর্টের ভর্ৎসনা এবং পুনরায় নির্দেশের পর কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনীর চেয়ে আবেদন জানায় কমিশন। কমিশনের আবেদন মত প্রথম ২২ কোম্পানি বাহিনী পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বাহিনী ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে। জেলায় জেলায় রুটমার্চও শুরু করেছে তারা। পরে কেন্দ্রের তরফে ৮০০ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়। তবে নোডাল অফিসারকে না জানানোয় রবিবার পর্যন্ত বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী আটকে রয়েছে ভিনরাজ্যেই। এমন পরিস্থিতিতেস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...