Sunday, June 28, 2026

‘রিঙ্কু বাচ্চা নন, সবার বাবা’, কেকেআরের ব‍্যাটারকে নিয়ে মন্তব্য শাহরুখের

Date:

Share post:

২০২৩ আইপিএল-এ দুরন্ত ছন্দে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে রাতারাতি সুপারস্টার হয়ে যান রিঙ্কু। কেকেআর দলের কর্ণধার শাহরুখ খান দারুণ উচ্ছ্বসিত দলের তরুণ ক্রিকেটারের এই পারফরম্যান্সে। কেকেআর এবারেও প্লে অফে উঠতে পারেনি। তবুও এই ব্যাটারের ব্যাটিং সকলেরই মন কেড়ে নিয়েছে। এখনও সেই সমস্ত ইনিংসের ঘোর থেকে বেরোতে পারছেন বা স্বয়ং শাহরুখ। রবিবার ট্যুইটারে তাঁর দেওয়া বার্তা থেকে একথা আবারও প্রমাণিত হল।

কেকেআর-এর অন্যতম মালিক শাহরুখ খান মনে করেন, রিঙ্কু বাচ্চা নয়, বাবা। রিঙ্কুর বয়স কম হলেও ও বাচ্চা নয়, সবার বাবা। ট্যুইটারে প্রশ্নোত্তর পর্বে এক ফ্যান জিজ্ঞাসা শাহরুখ খানকে করেন, “কেকেআর-এর বাচ্চা ক্রিকেটার রিঙ্কু সম্পর্কে কী বলবেন?” এর উত্তর দিতে গিয়ে বলিউড তারকা বলেন, “রিঙ্কু বাপ। বাচ্চা নয়।” শাহরুখ আসলে বোঝাতে চেয়েছেন, বয়স অল্প হলেও রিঙ্কু দারুণ ক্রিকেটার। সেদিক থেকে তিনি মোটেই বাচ্চা নন। বরং টেক্কা দিতে পারেন বড় বড় ক্রিকেটারদের।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কুর দুরন্ত পারফরম্যান্সের পরই রিঙ্কুকে ফোন করেছিলেন শাহরুখ। সেই ফোনের কথোপকথন নিয়ে কেকেআর ক্রিকেটার বলেন,”শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন। রিঙ্কু আরও বলেন, অনেকে শাহরুখ খানকে নিজের বিয়েতে আমন্ত্রণ করেন, কিন্তু উনি জান না। কিন্তু স্যর বলেছেন, আমার বিয়েতে এসে নাচবেন।”

কেকেআর-এর এই তারকা ক্রিকেটার ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন। তাঁর স্ট্রাইকরেট ১৪৯.৫২ ও গড় ৫৯.২৫। এই মরশুমে কলকাতার সব থেকে ধারাবাহিক ক্রিকেটার রিঙ্কু। গুজরাতের বিরুদ্ধে এমন দারুণ ইনিংস খেলার পর, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও চার মেরে দলকে জেতান তিনি।

আরও পড়ুন:দলবদল নিয়ে বড় খবর ইস্টবেঙ্গলের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...