Thursday, June 25, 2026

ওড়িশায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভ.য়াবহ দু*র্ঘটনা! মৃ*ত ১২

Date:

Share post:

আনন্দ অনুষ্ঠান বদলে গেল বিষাদে ! রবিবার বিয়েবাড়ির ভুরিভোজ খেয়ে ফেরার পথে বরযাত্রীবোঝাই বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ১২ জনের। আহত অন্তত ২০ জন।তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে৷

আরও পড়ুন:স্বামীর নামে সম্পত্তিতে সমান অধিকার গৃহবধূরও

পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ির অতিথিদের নিয়ে বাসটি রায়গড় থেকে ভুবনেশ্বর যাচ্ছিল৷সেইসময় গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে বাসটির সঙ্গে একটি সরকারি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। খবর পেতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ এবং দমকলকর্মীরা৷ দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বেরহামপুর এমকেসিজি হাসপাতালে ভর্তি করে তারা। কী করে এত বড় দুর্ঘটনা ঘটল, তার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেই টুইটে দুঃখপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়, মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে জানা গিয়েছে, আহতদের প্রত্যেকের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে স্পেশ্যাল রিলিফ কমিশন।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...