Wednesday, April 8, 2026

শিক্ষিকার গাফিলতিতে বাদ গেল ছাত্রের আঙুল!

Date:

Share post:

বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে যান। কিন্তু সেখানে এমন এক অবিশ্বাস্য কান্ড! শিক্ষিকার গাফিলতিতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ডান হাতের আঙ্গুল বাদ গেল। শনিবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের (Barackpore Ramakrishna Vivekananda Mission) ইংরাজি বিভাগের গোপাল গোবিন্দ অ্যাকাডেমিতে (Gopal Govinda Academy)। ছাত্রের নাম আদিত্য সিং ভাদুড়িয়া (Aditya Sing Bhaduria)। তিনি উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শনিবার স্কুলে গিয়ে এক সহপাঠীর সঙ্গে খেলতে খেলতে দরজায় কড়ার ধারালো কিছুতে লেগে আদিত্যর আঙুল কেটে পড়ে যায়। স্কুলে সামান্য ব্যান্ডেজ করে প্রধান শিক্ষিকার ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অথচ পাশেই আর্মি হাসপাতাল ও সামান্য একটু দূরে বি এন বোস হাসপাতাল (BN Bose hospital) ছিল। কিন্তু শিক্ষিকারা প্রয়োজন বোধ করেননি বলেই অভিযোগ। প্রচন্ড রক্তপাত হওয়ার ছেলে অজ্ঞান হয়ে পড়ে বলেও ছাত্রের বাবা অভিযোগ করেন। এরপর তাঁদের স্কুল থেকে প্রায় আধঘন্টা দেরিতে খবর দেওয়া হয়। দ্রুত স্কুলে পৌঁছে ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে ঘন্টা দেড় দুই সময় চলে যায়, আর সেই কারণে ছোট্ট ছাত্রটির আঙুলটি ঠিক করার মতো উপায় তখন আর ডাক্তারদের হাতে ছিল না। ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র স্কুলের এই গাফিলতির কারণেই এত বড় খেসারত দিতে হল তৃতীয় শ্রেণীর ছাত্রকে (Class three student)। শিক্ষিকাদের এই চরম গাফিলতি ও উদাসীনতায় সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে। বিদ্যালয়ের তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...