Monday, June 15, 2026

আত্মঘাতী গোলে কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র ভারতের

Date:

Share post:

সাফ কাপে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারতীয় দল। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ইগর স্টিমাচের দলের। ৯১ মিনিট পর্যন্ত সুনীল ছেত্রীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। কিন্তু ৯২ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেনন আনোয়ার আলি! ফলে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ সুনীলদের।

চড়া মেজাজের ম্যাচে বারবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়ালেন দু’দলের ফুটবলাররা। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখলেন ভারতের রহিম আলি এবং কুয়েতের হামাদ আল কুয়ালাফ। এর আগেই মেজাজ হারিয়ে ফের লাল কার্ড দেখে ফেলেছেন ইগর স্টিমাচ! জল্পনা ছিল, এই ম্যাচে সুনীলকে বিশ্রাম দেওয়া হবে। কিন্তু সুনীল শুধু খেললেনই না, গোলও করলেন। দেশের জার্সিতে ৯২ গোল হয়ে গেল সুনীলের। একশো গোলের জন্য চাই আর মাত্র আটটি গোল। এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে কুয়েতকে চাপে রেখেছিলেন ভারতীয়রা। তবে প্রাথমিক ঝটকা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে কুয়েত। ২৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে প্রায় গোল করে দিয়েছিল কুয়েত। আবদুল্লার শট সাইড নেটে জড়িয়ে যায়। কুয়েতি ফুটবলাররা গোলের আবেদন করলেও, রেফারি কর্ণপাত করেননি। পরে রিপ্লেতেও স্পষ্ট বোঝা যায়, বল সাইড নেটে লেগেছিল। গোল নয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে সুনীলের গোল। অনিরুদ্ধ থাপার কর্নার থেকে ভলিতে জাল কাঁপান ভারত অধিনায়ক।

আরও পড়ুন:প্রকাশিত সূচি, ভারতের ম‍্যাচ নিয়ে কী বললেন অধিনায়ক রোহিত শর্মা?

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...