Monday, June 15, 2026

ইডেনে বিশ্বকাপের ম‍্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী সিএবি সভাপতি

Date:

Share post:

আজই প্রকাশিত হয়েছে আসন্ন বিশ্বকাপের সূচি। সূচিতে দেখা গিয়েছে সেমিফাইনাল-সহ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। বিশ্বকাপের চারটে ম্যাচ ইডেন গার্ডেন্স পাচ্ছে, তার ইঙ্গিত অনেক আগে থেকেই ছিল। কিন্তু ডেথ ওভারে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে সিএবি। চেন্নাইয়ের কাছ থেকে বিশ্বকাপের সেমিফাইনাল ছিনিয়ে নিয়েছে তারা। সেমিফাইনাল-সহ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহেই শহর কলকাতায় ক্রিকেট কার্নিভাল। উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। যিনি গত তিন মাস ধরে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ কলকাতায় আনার জন্য। শুধু সেমিফাইনালের মতো মেগা ম্যাচই নয়, ইডেন পেয়েছে পাকিস্তান-ইংল্যান্ড এবং বাংলাদেশ-পাকিস্তানের মতো ভাল ম্যাচও।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে সিএবি প্রেসিডেন্ট জানান, বিশ্বকাপের ম্যাচগুলি মসৃণভাবে আয়োজন করার ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী। কিন্তু কীভাবে শেষ বেলায় বাজিমাত করল সিএবি? স্নেহাশিস বললেন, “গত চার মাস ধরে চেষ্টা করেছি ইডেনে ভাল ম্যাচ আনার জন্য। মঙ্গলবারও বোর্ড সচিবের কাছে তুলে ধরেছি সিএবি-র পরিকল্পনা। ইডেন গার্ডেন্সের ইতিহাস সবাই জানে। এবার আইপিএলেও সেরা গ্রাউন্ডের স্বীকৃতি পেয়েছে ইডেন। আমি শুধু বোর্ড সচিবকে বুঝিয়েছি, ইডেন গার্ডেন্স কী? বিশ্বকাপের আগে যেভাবে ইডেন সংস্কারের কাজ চলছে, ক্লাব হাউস, কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ড্রেসিংরুম, কনফারেন্স রুম সংস্কারের নকশা তুলে ধরেছি বোর্ড সচিবের কাছে। ইডেনের গরিমা, সিএবি-র পরিকল্পনা দেখে খুশি হয়েছে জয় শাহ। আমি বোর্ড সচিবকে ধন্যবাদ দেব সিএবি-র পাশে থাকার জন্য।”

ইডেনে পাকিস্তান ম্যাচের জন্য নিরাপত্তার কী ব্যবস্থা থাকছে, অতীতের মতো ইডেনে বিশ্বকাপের ম্যাচে কী চমক থাকবে? সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, যা করা হবে সব কিছুই বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিয়েই হবে। টিকিটের দামও সাধারণের আয়ত্তের মধ্যে থাকবে বলে জানিয়েছে সিএবি। এদিকে, পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ পড়েছে কালীপুজোর দিন ১২ নভেম্বর। তাতে পুলিশি নিরাপত্তায় কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন সিএবি প্রধান।”

আরও পড়ুন:আত্মঘাতী গোলে কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র ভারতের

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...