Wednesday, April 8, 2026

রুক্মিণীর জন্মদিনে তাঁর ‘অন্তঃসত্ত্বা’ লুক প্রকাশ্যে আনলেন দেব!

Date:

Share post:

গার্লফ্রেন্ডকে তাঁর জন্মদিনে এর থেকে ভাল করে শুভেচ্ছা বার্তা বোধহয় দেওয়া যেত না। উচ্ছ্বসিত দেব-রুক্মিণীর (Dev and Rukmini)ফ্যানেরা। ‘মা’ হচ্ছেন রুক্মিণী? দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর (Dev Entertainment Ventures) ব্যানার লক্ষ্য না করলে এমন কথাই ভাবতে পারতো টলিউড (Tollywood)। তবে এটুকু পরিষ্কার যে এবার ‘অন্তঃসত্তা ‘ হলেন সত্যবতী। রুক্মিণী মৈত্রর (Rukmini Moitra) ‘সত্যবতী’ লুক নিয়ে নানা জল্পনা চলছিল। গার্লফ্রেন্ডের জন্মদিনে সব জল্পনার অবসান ঘটালেন ‘ব্যোমকেশ’ দেব (Dev)। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ‘দূর্গ রহস্য’ (Durgo Rahashya) ছবির ‘সত্যবতী’ ওরফে রুক্মিণীর সঙ্গে অফিসিয়ালি সবার পরিচয় করিয়ে দিলেন দেব।

রুপোলি পর্দায় ‘ব্যোমকেশ বক্সী’ দর্শকের কাছে বরাবর জনপ্রিয়তা পেয়েছে। উত্তম কুমার থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য পর্যন্ত বিভিন্ন সময়ে টলিউডের নানা অভিনেতাকে এই চরিত্র রূপায়ণে দেখা গেছে। কিন্তু দেব ‘ ব্যোমকেশ’ হচ্ছেন শুনে প্রাথমিকভাবে সমালোচনার বন্যা বয়ে গেছিল টালিগঞ্জে। এরপর সত্যবতীকে নিয়ে জল্পনা বাড়ে। দেবের বান্ধবী রুক্মিণী ‘নটী বিনোদিনী’ করার পর তিনিই সত্যবতী হচ্ছেন কিনা তা নিয়ে কানাঘুষো শুরু হয়ে গেছিল। জল্পনায় সিলমোহর আগেই পড়েছিল। এবার নির্মাতা সংস্থার অফিশিয়াল ঘোষণা প্রকাশ্যে এল অভিনেত্রীর জন্মদিনে। রুক্মিণী জানিয়েছেন, সত্যবতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। তবে তিনি শরদিন্দু পড়েননি। তাই দামিণী বেণী বসুর কাছে জোর কদমে চলেছে ওয়ার্কশপ। আজ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর তরফে রুক্মিণী মৈত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর অন্তঃসত্ত্বা সত্যবতী লুক প্রকাশ করা হয়।

 

Related articles

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...