Wednesday, June 24, 2026

ফের রাজধানী শহরে তা.ণ্ডব দু.ষ্কৃতীদের! কাশ্মীরি গেটে সর্বস্ব লুট ব্যবসায়ীর  

Date:

Share post:

ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে রাজধানী দিল্লির (Delhi) আইনশৃঙ্খলা (Law and Order) ব্যবস্থা। এবার এক ব্যবসায়ীর থেকে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল। নয়াদিল্লির (New Delhi) কাশ্মীরি গেট (Kashmiri Gate) এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় ওই ব্যবসায়ীর (Businessman) থেকে সর্বস্ব লুট করা হয়। তবে পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও অধরা ছিনতাইবাজরা। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর থেকে তিন লক্ষ টাকা ও মোটরবাইক ছিনিয়ে পালায় দুই দুষ্কৃতী। এদিকে রোমহর্ষক ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসতেই দিল্লি পুলিশের ব্যর্থতা নিয়ে তীব্র কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির কাশ্মীরি গেট এলাকার এক ব্যবসায়ী নিজের স্কুটি নিয়ে অপেক্ষা করছিলেন। তাঁর স্কুটিতে ৩ লক্ষ টাকা ছিল। রাত একটা নাগাদ সেখানে হাজির হয় দুই দুষ্কৃতী। ব্যবসায়ী কোনও কথা বলার আগেই তাঁর দিকে বন্দুক তাক করে তারা। সঙ্গে সঙ্গে টাকা ভর্তি স্কুটি চালিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তবে এখনও দুই দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারেনি দিল্লি পুলিশ।

এছাড়া গত শনিবার দিল্লির প্রগতি ময়দানের একটি টানেলে দুই ব্যক্তিকে লুটপাট করে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। আর সেই ডাকাতির ঘটনা ধরা পড়ে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যায়, বাইকে চড়ে চার সশস্ত্র ব্যক্তি একটি গাড়িকে থামাচ্ছে এবং তারপর গাড়ির ভিতর থেকে একটি কালো ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে। মঙ্গলবার দিল্লি পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার করে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...