Wednesday, June 24, 2026

কানাডায় চাকরির নয়া সুযোগ! উচ্ছ্বসিত ভারতীয়রা

Date:

Share post:

আর চিন্তা নেই , এবার আমেরিকার ভিসা (American VISA)থাকলেই কানাডায় (Canada)সরাসরি চাকরির আবেদন করতে পারবেন আপনি। কানাডার অভিবাসন মন্ত্রকের (Canada’s Ministry of Immigration) তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আগামী জুলাই মাস থেকেই এক নয়া সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে। বিদেশিদের কাছে যদি আমেরিকার এইচ-১ (H1)ভিসা থাকে তবে তাঁরা সহজেই কানাডার (Canada) যেকোনও প্রান্তে চাকরির আবেদন করতে পারবেন। এমনকি তাঁদের পরিবারের সদস্যদের কাছেও থাকছে চাকরির সুযোগ। পড়াশোনার ক্ষেত্রেও একই সুযোগ মিলবে।

ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরকালে দিন কয়েক আগে মার্কিন ওয়ার্ক ভিসা (Work VISA)নীতির সরলীকরণ নিয়ে বড় ঘোষণা করা হয়। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মার্কিন এইচ-১বি ভিসা থাকলেই তিন বছরের জন্য কানাডায় ওয়ার্ক পারমিট মিলবে। এর ফলে বিপুল সংখ্যক ভারতীয় উপকৃত হবেন বলেই ধারণা করা হচ্ছে। এতে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে আবেদন চাকরি বা পড়াশোনার জন্য আবেদন করা সহজ হবে। প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরি করতেই বিদেশিদের জন্য এইচ-১বি ভিসা দেয় আমেরিকা। ওয়াকিবহল মহলের ধারণা সেই একই ধরনের কাজের জন্যই এইচ-১বি ভিসা হোল্ডারদের জন্য দেশে কাজের সুযোগ দিতে চাইছে কানাডা। পাশাপাশি আমেরিকায় বসেই এইচ১বি (H1B) ভিসা রিনিউ করার সুযোগ পেয়ে যাবেন ভারতীয়রা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...