Tuesday, March 31, 2026

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে আগামী ১ জুলাই রায় দেবে দিল্লি আদালত

Date:

Share post:

যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে আগামী ১ জুলাই রায় দেবে দিল্লি আদালত। মঙ্গলবার দিল্লির অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক হরজি‍ৎ সিং যশপাল জানিয়েছেন, ‘যেহেতু নতুন চার্জশিট জমা পড়েছে এবং চার্জশিট অনেকটা লম্বা তাই সব ভালো করে খতিয়ে দেখতে হবে, তার জন্য সময়ের প্রয়োজন। আগামী ১ জুলাই এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে।’ একই সঙ্গে আন্দোলনরত কুস্তিগীররা আদালতের নজরদারিতে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের যে আর্জি জানিয়েছিলেন তা খারিজ করে দিয়েছেন বিচারক।
গত ১৫ জুন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লির অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে নতুন চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। দেড় হাজার পাতার চার্জশিটে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসাবে ছবি ও ভিডিও জমা দেওয়া হয়েছে। চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা), ৩৫৪এ (অশালীন মন্তব্য), ৩৫৪ডি (উত্যক্ত করা) ধারায় অভিযোগ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে ৩৫৪ জামিনঅযোগ্য। তবে বাকি দু’টি ধারা জামিনযোগ্য। চার্জশিটে প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে।
শুনানিতে বিচারক হরজি‍ৎ সিং যশপাল জানান, ‘যেহেতু দীর্ঘ চার্জশিট পেশ করা হয়েছে এবং একাধিক ধারা যুক্ত করা হয়েছে, তাই ভালো করে চার্জশিট পরীক্ষা করার জন্য কয়েকদিন প্রয়োজন।’ এর পরেই ১ জুলাই পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেন তিনি।
২৮ এপ্রিল, ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনরত রেসলারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৫ জুনের মধ্যে চার্জশিট দেবে দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৫০ জনকে জেরা করে পুলিশ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...