Monday, April 6, 2026

ইন্টার মিয়ামির হয়ে আর্সেনালের বিরুদ্ধে অভিষেক হচ্ছে না মেসির

Date:

Share post:

ইন্টার মিয়ামিতে খেলার জন্য এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি।এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের দলটির হয়ে কবে অভিষেক ঘটবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।কিছুদিন আগেও শোনা গিয়েছিল, ১৯ জুলাই আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি।ওই ম্যাচের মধ্য দিয়ে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ঘটতে পারে মেসির। কিন্তু সেই সম্ভাবনা নেই। কেননা, আর্সেনালের বিরুদ্ধে যে এমএলএস অল স্টার স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই আর্জেন্টাইন অধিনায়কের।

পিএসজি ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি। সম্ভবত আগামী ৩০ জুন বর্তমান ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার পরেই তিনি পা বাড়াবেন ইন্টার মিয়ামিতে।

জানা গিয়েছে, দুপক্ষের মধ্যে এখনও চুক্তি নিয়ে চূড়ান্ত কথাবার্তা না হওয়ায় ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ চাইলেও আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি মেসি। সেই কারণে আর্সেনালের বিরুদ্ধে ২৬ জনের দলে তাঁর নাম রাখা হয়নি বলে এমএলএসের এক কর্তা জানিয়েছেন।

ডিসি ইউনাইটেডের কোচ ওয়েইন রুনিও চেয়েছিলেন, আর্সেনালের বিরুদ্ধে মেসি খেলুন। কিন্তু কোনও এক অজানা কারণে তাঁর কথাতেও রাজি হননি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।জানা গিয়েছে, ২১ জুলাই মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ঘটতে পারে মেসির। আর ১৬ জুলাই এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে পরিচয় করানো হতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...