Saturday, March 14, 2026

হাওয়ার ঝাপটায় ভেসে গেল আস্ত ব্রিজ! ফের বি.পর্যয়ে বিহার

Date:

Share post:

একের পর এক দুর্ঘটনার খবরের শিরোনামে বিহার। একমাসে তিন সেতু বিপর্যয়। বুধবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন বৈশালী জেলার (Vaishali District) মানুষ। চোখের সামনে আস্ত একটা ব্রিজ ভেসে যেতে দেখলেন এলাকার মানুষ। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব ভেসে যাওয়া অংশটিকে টেনে এনে মূল সেতুর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর গঙ্গার (Ganga) উপর দিয়ে একটি অস্থায়ী সেতু (Temporary Bridge) নির্মাণ করা হয়েছিল যাতায়াতের জন্য। এলাকার মানুষ দাবি করছেন, মঙ্গলবার মাঝরাতে দমকা হওয়ার দাপটেই সংযোগ খুলে যায় অস্থায়ী সেতুর (The connection of the temporary bridge was opened by the force of wind)। প্রবল হাওয়ার দাপটে সেতুর একটি অংশ ভেসে যায়। এর ফলে গঙ্গা পেরোতে প্রবল সমস্যায় পড়ছেন মানুষ।

এই প্রথম নয়, এই মাসেই তিন-তিনটি সেতু বিপর্যয়ের সাক্ষী বিহার। গঙ্গার উপরে ১,৭১০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান একটি ‘ফোর লেন’ সেতু (Four Lane Bridge) ভেঙে পড়ে গত ৩ জুন। সেতুটি ভাগলপুরের-সুলতানগঞ্জের সঙ্গে খাগাড়িয়া জেলার আগুয়ানি ঘাটের যোগাযোগ স্থাপন করত। এরপর গত সপ্তাহে ২৩ জুন কিসানগঞ্জ জেলায় জাতীয় সড়কে গোরিচাকে মেচি নদীর উপর একটি নির্মীয়মান সেতুর একটি অংশ ভেঙে পড়ে। সেই রেশ কাটার আগেই বৈশালী জেলায় অস্থায়ী সেতু ভেসে যাওয়ার ঘটনা ঘটল। দুর্ভোগে সাধারণ মানুষ।

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...