Saturday, April 4, 2026

বসিরহাটে তৃণমূলের হয়ে প্রচার-মিছিল কংগ্রেস প্রার্থীর! কিন্তু কেন?

Date:

Share post:

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত শাসক দলের প্রতি সমর্থন বাড়ছে গ্রামবাংলার মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন-ই এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করছে। শুধু আমজনতা নয়, এবার পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন খোদ কংগ্রেস প্রার্থী! গল্প মনে হলেও এটাই সত্যি!

আরও পড়ুনঃউত্তপ্ত দিনহাটায় গ্রে.ফতার বিজেপির জেলা পরিষদ প্রার্থী
এমন অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বসিরহাট। তৃণমূল প্রার্থীর হয়ে রাস্তায় নেমে কেন প্রচার করছেন, তারও ব্যাখ্যাও দিয়েছেন ওই কংগ্রেস প্রার্থী।

ঘটনা বসিরহাট মহকুমার বসিরহাট-২ নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর বুথের। এবার সেখানে তৃণমূলের গ্রামসভার প্রার্থী মহম্মদ আবু হানিফা ও পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বুলবুল ইসলাম। তাঁদের সমর্থনে ভোট প্রচারে নামলেন কংগ্রেসের গ্রামসভার প্রার্থী তাইজুল ইসলাম। শুধু প্রচারে নামাই নয়, কচুয়া বাজার থেকে টাকি রোড ধরে বিশাল মিছিল করেন তাঁরা। গ্রামবাসীদের কাছে উন্নয়নের স্বপক্ষে ভোট চাইলেন সকলে।

কংগ্রেস প্রার্থী তাইজুল ইসলাম বলেন, “গ্রামের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলের হয়ে প্রচার করছি। সার্বিকভাবে যাতে উন্নয়ন হয় তাঁর জন্য এই প্রচার করছি। আমি ভোট করলে ভোটের অঙ্কের কাটাকুটিতে বিরোধী শক্তি জিতে যাবে। তাতে গ্রামের উন্নয়ন থমকে যাবে। তাই আমি কংগ্রেসের প্রার্থী হয়েও তৃণমূলের ভোট চাইতে বেরিয়েছি উন্নয়নের নিরিখে।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...