Tuesday, June 23, 2026

সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আপ্লুত মুখ্যমন্ত্রী, আবেগঘন টুইট

Date:

Share post:

কপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে বাঁ পায় ও বাঁদিকের কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই খবর জানার পর থেকেই রাজ্যবাসী তাঁর সুস্থতা কামনায় শুভেচ্ছা বার্তা পাঠায়। দ্রুত আরোগ্য কামনা করেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। এই ঘটনায় আপ্লুত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বাংলার মানুষকে উল্টোরথ ও ঈদ-আল-আজহার শুভেচ্ছা জানিয়ে আবেগঘন টুইট (Tweet) করেন মমতা।

গত মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে বাগডোগড়া যাওয়ার সময়ে দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এর পর ওইদিনই বিকেলে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের দেখানোর পর তাঁদের পরামর্শই আপাতত বাড়িতেই চিকিৎসাধীন তৃণমূল (TMC) সুপ্রিমো। বাড়িতেই চলছে ফিজিওথেরাপি। তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছে সবাই। তাঁদের উদ্দেশে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইট করে মুখ্যমন্ত্রী উল্টোরথ এবং ঈদ-উল-আযহার শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিকেল টিমের আন্তরিক চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে।” একই সঙ্গে ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও ভালবাসা জানান তিনি। “আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক! উল্টা রথ উপলক্ষ্যে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।”

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...