Tuesday, June 23, 2026

বিচারপতি মান্থার এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরল অন্য বেঞ্চে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়ে বদল। তাঁর এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরিয়ে নেওয়া হল। পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি ৪ জুলাই থেকে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এখন থেকে বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বসবেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যে রোস্টার প্রকাশ করেছে তাতেই এ কথা জানানো হয়েছে।

বিচারপতি মান্থার এজলাসে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বহু মামলা রয়েছে। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে গিয়েছে।গত জানুয়ারি মাসে বিচারপতি মান্থার এজলাস বয়কটকে ঘিরে হাইকোর্টে ধুন্ধুমার ঘটে।আইনজীবীদের একাংশ অন্য আইজীবীদের তাঁর এজলাসে ঢুকতে বাধা দেয়।এমনকী,পোস্টার পরতে দেখা যায় বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনে। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সেই মামলা শোনার জন্য পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠিত হয়। সম্প্রতি ওই মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা দুঃখ প্রকাশ করায় হাইকোর্ট সেটি খারিজ করে বলে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই ডিভিশন বেঞ্চ পরিবহণ সংক্রান্ত বিভিন্ন মামলা শুনবে। তবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...