Saturday, April 4, 2026

হাসপাতালে ভর্তি ম্যাডোনা! কী হল পপ তারকার?

Date:

Share post:

অসুস্থ কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা। ক’দিন আগে নিজের বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।এমনকি বেশ কিছুদিন আইসিএউতেও রাখা হয় গায়িকাকে। আপাতত ঘরে ফিরলেও তাঁর চিকিৎসা এখনও চলছে। কী হয়েছে জনপ্রিয় এই গায়িকা?

আরও পড়ুন:বসিরহাটে তৃণমূলের হয়ে প্রচার-মিছিল কংগ্রেস প্রার্থীর! কিন্তু কেন?

বুধবার ইনস্টাগ্রামে ম্যাডোনার অসুস্থতার কথা ভক্তদের জানান ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি।ইনস্টাগ্রামে তিনি জানান, “ম্যাডোনার শরীরে একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে” গায়িকাকে। আরও জানান, তাঁর স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। ফলে আগামী যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। কিছুদিন পরেই ‘ওয়ার্ল্ড ট্যুরে’র কথা ছিল, তাও আপাতত স্থগিত করা হচ্ছে। গাই জানিয়েছেন, কিংবদন্তি গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দায়িত্ব নিয়ে অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তাঁর মেয়ে লর্ডেস লিওন।

সম্প্রতি সঙ্গীত জীবনে চল্লিশ বছর উদযাপনে ‘সেলিব্রেশন ট্যুরে’র ঘোষণা করেছিলেন পপ তারকা। ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই তা শুরু হওয়ার কথা ছিল। আমেরিকার পর ইউরোপ হয়ে ১ ডিসেম্বরে আমস্টারডামে শেষ জলসার হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে যাবতীয় সফর বাতিল করা হল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...