Saturday, April 4, 2026

প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা, পার্কের মধ্যে বন্ধুদের সামনেই কিশোরীকে গণধ.র্ষণ

Date:

Share post:

ফের গণধর্ষণ দিল্লিতে(Delhi)। পার্কের মধ্যে বন্ধুদের সামনেই এক কিশোরীকে গণধর্ষণ করল ৩ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির শাহবাদ ডেয়ারির এক পার্কে। ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ(Police)। পলাতক আর একজন। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে রাজধানীর বুকে ফের গণধর্ষণের ঘটনায় শাহের পুলিশের আওতাধীন দিল্লির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার পার্কে বন্ধুদের সঙ্গে গল্প করছিল বছর ষোলোর এক কিশোরী। সেই সময় তিন যুবক পার্কে আসে। অভিযোগ, বন্দুদের সামনে কিশোরীকে তিন জন মিলে গণধর্ষণ করে পালিয়ে যান। কিশোরীর পরিবার বিষয়টি জানতে পারার পর পুলিশে অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে আর একজনের বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বন্ধুদের সামনেই এমন কাণ্ড ঘটালো ৩ জন অথচ কেউ কেন কোনও প্রতিবাদ করল না? আপাতত ওই বন্ধুদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অভিযুক্তেরা কিশোরীর পূর্ব পরিচিত, না কি তার বন্ধুদের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে? তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, মাস খানেক আগে এই শাহবাদ ডেয়ারি এলাকাতেই একটি খুনের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজধানীতে। এক কিশোরীকে পথচারীদের সামনেই কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে সাহিল নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, কিশোরীকে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়েও থেঁতলে দেওয়া হয় তার শরীর। ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার পর শাহবাদ ডেয়ারি এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন, এখানে প্রকাশ্যে মাদকের আসর বসে ও অসামাজিক কাজকর্ম চলে। কেউ যদি প্রতিবাদ করেন, তাঁর উপর হামলা চালানো হয়। ফলে একের পর এক অপরাধ হলেও মুখে কুলুপ এঁটে থাকেন বাসিন্দারা। সেখানেই এবার গণধর্ষণের ঘটনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...