Wednesday, June 24, 2026

রেকর্ড গড়ে ১৯ হাজার পার নিফটির, ৬৪ হাজারের গণ্ডি ভাঙলো সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৬৩,৯১৫.৪২ (⬆️ ০.৭৯%)

🔹নিফটি ১৮,৯৭২.১০ (⬆️ ০.৮২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার(share market)। গত কয়েক মাস লাগাতার নিম্নমুখী হওয়ার পর রেকর্ড ভাঙছে বাজার। বুধবার এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে নয়া রেকর্ড গড়ল সেনসেক্স ও নিফটি। এদিন ১৯ হাজার পার করল নিফটি। পাশাপাশি ৬৪ হাজারের গণ্ডি ভাঙলো সেনসেক্স। দিনের শেষে অবশ্য কিছুটা নিচে নেমে আসে বাজার।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। দুপুর ১টা ৩২ নাগাদ ইতিহাসে প্রথম বার ৬৪ হাজারের মাইলফলক স্পর্শ করে সেনসেক্স। শেয়ার বাজারে এ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৪,০৩৭.১০ পয়েন্ট, সর্বনিম্ন ৬৩,৫৫৪.৮২ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স থামল ৬৩,৯১৫.৪২ পয়েন্টে। পাল্লা দিয়ে নজির গড়ল নিফটিও, ১৯০০০ পয়েন্টের মাইলফলক ছুঁল নিফটিও। নিফটিতে বুধবারের সর্বোচ্চ সূচক ১৯০১১.২৫। দিনের শেষে কিছুটা নেমে থামল ১৮৯৭২.১০ পয়েন্টে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৯৯.৩৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩,৯১৫.৪২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৫৪.৭০ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,৯৭২.১০।

আরও পড়ুন- আর্থিক ত.ছরুপের অভিযোগ! বে.আইনি সম্পত্তি মামলায় গ্ৰে.ফতার কেন্দ্রীয় আমলা

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...