Monday, March 16, 2026

ওড়িশায় উল্টোরথে বি.দ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ.ত্যু ৩ জনের,আ.হত বেশ কয়েকজন

Date:

Share post:

ত্রিপুরার ঘটনার পাশাপাশি পুরীতেও রথযাত্রার উৎসবে বিষাদের সুর। রথের চূড়া বৈদ্যুতিক তার স্পর্শ করতেই জগন্নাথের রথে দাঁড়িয়ে দাঁড়িয়েই তড়িদাহত হয়ে মৃত্যু হল তিন জনের। বুধবার উল্টোরথের দিন ওড়িশায় দু’টি পৃথক ঘটনায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এমনকি রথের রশি টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন:মিটল বিবাদ, ভোটমুখি ছত্তিশগড়ে উপমুখ্যমন্ত্রী হলেন ‘বাঘেল বিরোধী’ সিংদেও

বুধবার উল্টোরথের দিন দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে ওড়িশার কেওনঝাড় এবং কোরাপুট জেলায় । কেওনঝাড়ে জগন্নাথের রথের চূড়া রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে রথের মধ্যে দাঁড়িয়ে থাকা দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বারিক গিরি(৪৫) এবং বরুণ গিরি(৫০)। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

এছাড়াও কোরাপুটেও একই ঘটনা ঘটেছে। রথে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে বিশ্বনাথ নায়েক নামে ২২ বছরের এক যুবক।
অন্যদিকে, পুরীতে উল্টোরথ উপলক্ষে জগন্নাথের রথ টানার সময় রথের দড়ি ছিঁড়ে যায়। ছ’জন এই ঘটনায় আহত হয়েছেন। তাঁরা রথ টানছিলেন। দড়ি আচমকা ছিঁড়ে গেলে সকলে ছিটকে পড়েন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...