Monday, April 6, 2026

ফের নির্দল প্রার্থীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল! এবার কোথায়?

Date:

Share post:

পছন্দ হোক বা না হোক, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতীক পাওয়া প্রার্থীকেই সকলে মিলে জেতাতে হবে। তাঁদের জন্যই ঝাঁপাতে হবে প্রচারে। অনেক আগে থেকেই এমন বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। কিন্তু তার পরই শীর্ষ নেতৃত্বের নির্দেশকে অমান্য করে বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের গলার কাঁটা নির্দল প্রার্থীরা।

কিন্তু তারপরও দলীয় প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকে। তাই দলীয় অবস্থায় স্পষ্ট করতে শাস্তি দেওয়া শুরু হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলার ৫৬ জন নেতা–কর্মীকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনজাজপুর সহ বিভিন্ন জেলার বিক্ষুব্ধ ও নির্দলদের বহিষ্কার করে শাসক দল।

সেই ধারা বজায় রেখেই এবার হাওড়ায় নির্দল হয়ে দাঁড়িয়ে পড়া অনেক প্রার্থীকে বহিষ্কার করল ঘাসফুল শিবির। শুধু প্রার্থী নয়, নির্দলদের সঙ্গে থাকা নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ ঘোষ। যাঁদের বহিষ্কার করা হল তাঁরা হলেন তারক চৌধুরী, অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, মহসিন মুফতি, শুভেন্দু জ্যোতি পাল,কাকলী হাইত, সেখ বাবর আলী,আসলাম হক মল্লিক, রবিন রায়, সুমিত্রা পন্ডিত, সমর ভদ্র এবং যুব নেতা সেখ আজিজুল ইসলাম। এর আগে নির্দল প্রার্থী হওয়ায় তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ১৩ জনকে দল থেকে বহিস্কার করা হল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...