Saturday, April 4, 2026

রথে লোহার চূড়াই ডেকে আনল বিপদ! ত্রিপুরার দুর্ঘটনায় কাঠগড়ায় ইসকন কর্তৃপক্ষ

Date:

Share post:

উল্টো রথের দিন মর্মান্তিক ঘটনা ত্রিপুরায়। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কমপক্ষে কুমারঘাটে ১০জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু। আহত কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমন ঘটনায় শুধু ত্রিপুরা নয়, গোটা দেশে শোকের ছায়া।

আরও পড়ুন:চলন্ত ট্রাকের সঙ্গে ধা.ক্কায় ভা.ঙল রথের চাকা, অব.রোধ রাজ্য সড়কে

উল্টো রথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটনার পিছনে অভিযোগের আঙুল উঠেছে ইসকন কর্তৃপক্ষের দিকেই। অভিযোগ, যেখানে রথ তৈরি হওয়ার কথা কাঠ দিয়ে, সেখানে লোহা দিয়ে নির্মাণ করা হয়েছিল রথ। যার ফলে সেই রথের চূড়া যখন হাইটেনশন ওভারহেড তারের সংস্পর্শে আসে, তখনই ঘটে যায় বিপত্তি।

জানা গিয়েছে, ১৩৩ কিলো ভোল্টেজের ওভারহেড তারের সংস্পর্শে আসা মাত্রই রথের ধাতব শরীর বিদ্যুতবাহী হয়ে ওঠে। যা ডেকে আনে মর্মান্তিক পরিণতি। আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে। ইসকনের বিরুদ্ধে আরও অভিযোগ, রথের উচ্চতা ও যাত্রাপথ সম্পর্কেও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা হয়নি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...