Thursday, April 23, 2026

অভিযোগের মাত্র চার ঘণ্টার মধ্যেই অ.পহৃত শিশুকে উ.দ্ধার চুঁচুড়া থানার পুলিশের

Date:

Share post:

ফের পুলিশের সাফল্য। অভিযোগ পাওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করল চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার বড়বাজার এলাকার বাসিন্দা পিংকি গুপ্তার বাড়ির  অনুষ্ঠানে অপহৃত শিশুটির বাবা-মা তাদের বাচ্চাটিকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যান।

দুপুরে খাওয়া দাওয়ার পর শিশুটির মা ওই বাড়িতে থেকে গেলেও তার বাবা বাড়ি ফিরে যায়। শিশুটির মায়ের অভিযোগ, তিনি যখন খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় তার পাশে তার ছয় মাসের শিশু পুত্রটি ছিল। কিন্তু বিকালে যখন মহিলার ঘুম ভাঙে তখন তিনি তার পাশে ছেলেকে দেখতে পাননি ।

ছেলে কোথায় জিজ্ঞাসা করলে পিংকি জানান, তার স্বামী এসে ছেলেকে নিয়ে বাড়ি গেছে। একথায় বিশ্বাস হয়নি মহিলার। সঙ্গে সঙ্গে তিনি চুঁচুড়া থানায় যোগাযোগ করেন এবং শিশু অপহরণের অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই চুঁচুড়া থানার আইসির নেতৃত্বে একটি  টিম গঠন করা হয় ।তারা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন।

পিংকি সহ সেদিনের সব নিমন্ত্রিতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কেউই কিছু জানাতে পারেননি। এরপর পুলিশ এলাকার জোড়া-ঘাট এবং বড় বাজারে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ  খতিয়ে দেখতে শুরু করে। এর পর পুলিশ দেখতে পায় অপহৃত বাচ্চাটিকে একটি স্কুটিতে চাপিয়ে এক মহিলা নিয়ে যাচ্ছেন। পরে জানা যায় শিশুটিকে চন্দননগরের রমেন দেবনাথের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরই পিঙ্কি পুলিশি জেরায় ভেঙে পড়ে সমস্ত কথা স্বীকার করে পুলিশকে। শিশুটাকে দেড় লাখ টাকার বিনিময়ে চন্দননগরের রমেন দেবনাথের কাছে বিক্রি করা হয়েছে।

সেই টাকার ভাগ পায় পিংকিও। পুলিশ অভিযান চালিয়ে রমেন দেবনাথের বাড়ি থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন রমেন দেবনাথ, পিঙ্কি গুপ্তা, সঙ্গীতা বিশ্বাস, বেবি অধিকারী ও কাকলি চক্রবর্তী। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি বিনীত রাজ বুন্দেস জানান, অভিযোগের পরই চুঁচুড়া থানা আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে যে টিম তৈরি হয় তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মাত্র চার ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে, শিশু পাচারের একটি চক্র এই কাজের সঙ্গে যুক্ত ।তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Related articles

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...