Wednesday, April 1, 2026

টিজারেই ঝড় তুললেন শাশ্বত, ‘আবার প্রলয়’ এর ঝলকেই টুকলির ট্রোলিং!

Date:

Share post:

‘প্রলয়’ সিরিজের দ্বিতীয় ছবি বড়পর্দায় নয় আসছে OTT প্ল্যাটফর্মে। ঝড়ের সংকেত আগেই দিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শুক্রবার সন্ধ্যায় সেই ঝড়ের প্রকাশ। মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘আবার প্রলয়’-এর (Abar Proloy) টিজার। আর একঝলকে ট্রোলড পরিচালক।

অনিমেষ দত্তর পুনরাগমনের বার্তা নিয়ে উন্মাদনা ছিল। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) তা যথাযথ পূরণ করলেন। তবে চমক জাগলো ঋত্বিক চক্রবর্তীকে (Ritwik Chakraborty) দেখে। হাবে ভাবে অবতারে ঠিক যেন সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর চরিত্র। তাই কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (যিনি আবার রাজের প্রথম ছবির নায়ক)। ফেসবুকে অভিনেতা লেখেন, ”যে একদা কপি করিত আজও কপি করে,শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস র পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে,এটাই যা…trolls r welcome!” এরপরই পাল্টা যুক্তির ঝড় সমাজমাধ্যমের পোস্টে।

অনস্ক্রিন বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তাও কেটে গেছে প্রায় ১০ বছর। দুঁদে পুলিশ অফিসার এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে। নারী পাচারের রমরমা আটকাতে অ্যাকশন প্যাকড এন্ট্রি শাশ্বতর। বয়স বাড়লেও অফিসারের তেজ যে কমেনি তা এক ঝলকেই স্পষ্ট। কিন্তু গোটা সিরিজ দেখার পর দর্শক কতটা উচ্ছ্বসিত হবেন এখন সেটাই দেখার।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...