Thursday, June 25, 2026

৩ মাস অন্তর পঞ্চায়েতের পর্যালোচনা, কাজ না করলে শাস্তির নিদান অভিষেকের

Date:

Share post:

৮ জুলাই রাজিয়ে পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election)। তবে ভোটের আগেই দুর্নীতি মুক্ত পঞ্চায়েতের লক্ষ্যে তৃণমূলের(TMC) আগাম পরিকল্পনা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটার জন্সভা থেকে অভিষেক জানালেন, নির্বাচনের পর ৩ মাস অন্তর পঞ্চায়েতের পর্যালোচনা করব আমি। ভালো কাজ করলে কাজের মেয়াদ বাড়ানো হবে। আর কোনওরকম অনিয়ম চোখে পড়লে শাস্তির ব্যবস্থাও করা হবে। একইসঙ্গে জানালেন, নির্দল হয়ে যাঁরা লড়ছেন এখনও, তাঁদের কিন্তু তৃণমূলে কোনও জায়গা নেই।

ফালাকাটার জনসভা থেকে হবু পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটে জিতে কোনও প্রধান যদি মানুষের কাজ না করেন, তাহলে তাঁকে বাদ দেওয়ার সমস্ত দায় দায়িত্ব আমার। আর ভাল কাজ করলে তাঁর মেয়াদ বাড়ানো হবে। মনে রাখবেন, আমি নিজে ৬৪টা গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) পর্যালোচনা করব তিন মাস পরপর। আবার আলিপুরদুয়ারে আসব ২ মাস পর।” এছাড়াও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দলদের উদ্দেশ্যে আর একবার তিনি জানিয়ে দেন, “নির্দল হয়ে যাঁরা লড়ছেন এখনও, তাঁদের কিন্তু তৃণমূলে কোনও জায়গা নেই।”

নবজোয়ার কর্মসূচির মাঝে তাঁকে সিবিআই তলব নিয়ে এদিন অভিষেক সুর চড়ান। বলেন, “কীভাবে আমাদের প্রচারে বাধা দেওয়া যায়, তার জন্য কতভাবে চেষ্টা করেছে। গত কয়েক বছরে সিবিআই ডাকছে, ইডি ডাকছে। আমি সাধ্যমতো সহযোগিতা করেছি। কিন্তু এটা তো হেনস্থা।” এদিন আলিপুরদুয়ারের পর রবিবার সম্ভবত মালদহে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...