Monday, June 8, 2026

উত্তরাখণ্ডে ধস! বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক, চরম বিপাকে পর্যটকরা

Date:

Share post:

ফের বদ্রীনাথ জাতীয় সড়কে (Badrinath Highway) ধস (Landslide)। আর শনিবার ধসের কারণে ফের বন্ধ করে দেওয়া হল উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলার ছিঁকাও এলাকার সাত নম্বর জাতীয় সড়ক। তবে এই প্রথম নয়, দিন কয়েক আগেই ধসের কারণে বন্ধ রাখা হয়েছিল বদ্রীনাথ যাওয়ার সমস্ত যান চলাচল। শুক্রবারই সেই যান চলাচল শুরু হলেও লাভের লাভ কিছুই হল না। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বন্ধ হয়ে গেল গাড়ি চলাচল। আর আচমকা এমন দুর্ঘটনার জেরে বড় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক (Tourist), তীর্থযাত্রীরাও (Pilgrims)।

এদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়েছে, জোরকদমে ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত যানবাহন চলাচলের কাজ শুরু হয়েছে। তবে পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে আনতে ঠিক কর সময় লাগবে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। গত বৃহস্পতিবারই ভারী বর্ষণের কারণে ওই এলাকাতে ধস নামে। যার জেরে বন্ধ রাখা হয়েছিল বদ্রীনাথ জাতীয় সড়ক।

পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়ে হিমাচলপ্রদেশও (Himachal Pradesh)। আর লাগাতার বৃষ্টির কারণে মাণ্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কে ধস নামে। যার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। আটকে পড়েন কমপক্ষে ২০০ জন।

 

 

 

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...