Monday, June 8, 2026

আদালত চত্বরে মুখোমুখি বৈশাখী-শোভন-রত্না, চলল ‘কলতলার ঝগড়া’

Date:

Share post:

বিচ্ছেদ মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে ঝগড়ায় জড়ালেন শোভন চট্টোপাধ্যায়(Shovon Chaterjee) ও রত্না চট্টোপাধ্যায়(Ratna chaterjee)। আর দুজনের এই ঝগড়া দাঁড়িয়ে দেখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baisakhi Banerjee)। আদালতের বাইরে রীতিমতো চিৎকার করে ঝগড়ায় জড়ালেন রত্না ও শোভন। প্রায় মিনিট ১০ ঝগড়া চলার পর শেষে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বেহালা পূর্বের বিধায়ক তথা কলকাতার পুরনিগমের কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আলিপুর আদালতে শনিবার এই মামলার শুনানিতে হাজির হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে বৈশাখীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন শোভনও। শুনানির মাঝে চা বিরতিতে কোর্ট চত্বরে শুরু হয় অপ্রীতিকর পরিস্থিতি। রত্না, শোভন, বৈশাখী তিনজনই তখন বাইরে। আচমকাই তুমুল বিতণ্ডা সেখানে। অভিযোগ, ওদিকে রত্না চিৎকার করে চলেছেন। এদিকে ছাড়ার পাত্র নন শোভনও। ব্যক্তিগত কুৎসাকে সামনে রেখেই কোর্ট চত্বরে দু’জনের ঝামেলা লাগে দুজনের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

অবশ্য দুজনের ঝগড়া এই প্রথমবার নয়, এর আগেও দু’জনই দু’জনের চারিত্রিক শিথিলতার অভিযোগ তুলছেন, এ ছবিও দেখা গিয়েছে। সম্পত্তি থেকে সম্পর্ক, নানা সময় এ নিয়ে নানা কথা বলেছেন তাঁরা। এর আগে শুনানির সময়ও আদালতে রত্নার লোকজন ঢুকে শোভনদের হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। তবে এদিন আদালত চত্বরে এই ঝগড়া নিয়ে শোভন বা বৈশাখী কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বৈশাখী জানিয়েছেন, চায়ের বিরতি চলাকালীন রত্না শোভনকে দেখে অনেকক্ষণ ধরেই খারাপ মন্তব্য করছিলেন। এরপরই পাল্টা জবাব দেন শোভন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...