Tuesday, June 23, 2026

পঞ্চায়েতে কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, জওয়ানরা রুট মার্চ-সীমান্ত পাহারায়

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোটে কোনও বুথেই সম্ভবত থাকছে না কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত কেন্দ্র যে পরিমাণ বাহিনী পাঠিয়েছে, তাতে প্রতি বুথে কমপক্ষে একজন করেও জওয়ান মোতায়েন করা সম্ভব নয়। আদালতের নির্দেশ মেনে বাকি বাহিনীর জন্য রাজ্য নির্বাচন কমিশন বারবার দরবার করলেও কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের তরফে মেলেনি কোনও সদুত্তর।

আরও পড়ুনঃকরমন্ডল দু*র্ঘটনার ১ মাসের মাথায় সরানো হল দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে! কেন? উঠছে প্রশ্ন

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে গতকাল, শুক্রবার বৈঠকে বসেছিল কমিশন। সূত্রের খবর, বৈঠকে স্থির হয়েছে, চাহিদা অনুযায়ী বাহিনী না পাওয়া গেলে বুথ পাহারায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে না। তার পরিবর্তে যে সীমিত সংখ্যক বাহিনী এসেছে, তাদের এলাকা টহলদারি, কুইক রেসপন্স টিম ও আন্তঃরাজ্য সীমান্ত পাহারার মতো কাজে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে বুথ সামলাবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলেও মাত্র ৩৩৭ কোম্পানি (প্রথম দফায় ২২, পরে ৩১৫ কোম্পানি) বরাদ্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সারা রাজ্যে এক দফায় ভোট হবে বলে মোট ৬১ হাজার ৩৪০টি বুথে গড়ে একজন করেও আধাসেনা মোতায়েন সম্ভব নয়। তাই আপাতত ঠিক হয়েছে, বুথ সামলাবে রাজ্য পুলিশ।

তবে বুথের বাইরের বড়সড় ঝামেলা হলে তা নিয়ন্ত্রণে আনতে বাহিনীকে প্রস্তুত রাখা হবে। সার্ভেইলেন্স টিম, কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং ভেহিকল স্কোয়াডে ব্যবহার করা হবে তাদের। তাছাড়া, ‘এরিয়া ডমিনেশন’, ভোটের দিন স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি, নাকা চেকিং ও আন্তঃরাজ্য সীমানা পাহারার কাজে বাহিনী ব্যবহারের ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...