Saturday, June 27, 2026

করমন্ডল দু*র্ঘটনার ১ মাসের মাথায় সরানো হল দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে! কেন? উঠছে প্রশ্ন

Date:

Share post:

করমন্ডল দুর্ঘটনার পর কেটে গেছে একটা মাস। চালকের গাফিলতিকেই দোষী বলে দাবিও করা হয়েছে। কিন্তু তারপরও সরানো হল দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে । করমন্ডল দুর্ঘটনার ঠিক একমাসের মাথাতেই বদলি করা হল তাঁকে। এতদিন পর কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন এখন অনেকরই মনে। তবে কী এই দুর্ঘটনার পেছনে অন্য কোনও কারণ ছিল?

আরও পড়ুনঃচলন্ত বাসে ভয়া. বহ অগ্নি. কাণ্ড! ঝলসে. মৃ.ত্যু ২৫ জনের

এতদিন এই পদে ছিলেন অর্চনা যোশি। শনিবার দক্ষিণ পূর্ব রেলের নিয়োগ কমিটি অর্চনাকে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পদ থেকে অব্যহতি দেয়। অর্চনা যোশির জায়গায় দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পদে নতুন দায়িত্ব পেলেন অনিল কুমার মিশ্র।কেন এই বদলি? রেল কর্তৃপক্ষের দাবি, নিয়োগ কমিটির সম্মতিক্রমেই এই রদবদল ঘটেছে।
প্রসঙ্গত, গত ২ জুন ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে করমন্ডল এক্সপ্রেস। শালিমার এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় করমন্ডলের একাধিক কামরা। ১০০০ এরও বেশি মানুষ আহত হন এবং সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৯১ জন নিহত হন এই ঘটনায়।

মৃত যাত্রীদের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার পদ্ধতি এখনও চলছে ওড়িশা সরকারের পক্ষ থেকে। বহু ক্ষেত্রে মৃতদেহ সনাক্ত করায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ার ফলে একই দেহের ওপর দুটি পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। এই বিভ্রান্তি দূর করতেই এখনও পর্যন্ত ২৯টি দেহকে ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়েছে। কবে শেষ হবে এই সম্পূর্ণ পদ্ধতি, তা বলতে পারছেন না রেল কর্তারাও।

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...