Saturday, April 4, 2026

শা.রীরিক সম্পর্কে মেয়েদের সম্মতির বয়স কমানোর ইঙ্গিত! কেন্দ্রের দ্বারস্থ মধ্যপ্রদেশ হাইকোর্ট

Date:

Share post:

শারীরিক সম্পর্কে মেয়েদের সম্মতির বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ করতে হবে। এমনই জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)। ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রের কাছে জানিয়েছে উচ্চ আদালত। শনিবার মধ্যপ্রদেশ হাইকোর্ট সাফ জানিয়েছে, ১৮ বছরের আগে অপ্রাপ্তবয়স্ক হিসাবেই তাদের ধরা হয়। আর এই সমীকরণ বদলাতে চায় মধ্যপ্রদেশ হাইকোর্ট। আর সেকারণেই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করতে আগ্রহী। তবে বিজেপি (BJP) শাসিত এই রাজ্যের এমন পদক্ষেপ দেখে সরব বিরোধীরা। হাই কোর্টের এমন পদক্ষেপে কার্যত মুখ পুড়েছে শিবরাজ সিং চৌহান সরকারের (Shivraj Singh Chouhan)।

মধ্যপ্রদেশে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের যুবককে গ্রেফতার করা হয়। অভিযোগ, ছ’মাস টানা তিনি ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরপর ২০২০ সালের এপ্রিল মাসে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সেই বছরের জুলাই মাসেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পরে পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তিন বছর ধরে জেল খাটলেও এখনও জামিন পাননি তিনি।

জানা গিয়েছে, শনিবার সেই মামলার শুনানিতে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি দীপক কুমার আগরওয়াল জানিয়েছেন, ২০১২ সালে আইনের সংশোধন করে শারীরিক সম্পর্কে মেয়েদের সম্মতির বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ করা হয়েছিল। এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, সোশ্যাল মিডিয়া এবং অন্য প্রযুক্তির হাত ধরে বর্তমানে ছেলে এবং মেয়ে দ্রুত বয়ঃসন্ধিতে পা দেয়। তাঁদের মানসিক বিকাশ আগের চেয়ে আরও অনেক দ্রুত হয়। মেয়েরা ১৪ বছরের কাছাকাছি বয়সে পা দিলেই বয়ঃসন্ধি প্রত্যক্ষ করে। স্বাভাবিকভাবেই তাঁরা সমবয়সি ছেলেদের প্রতি আকৃষ্ট হন। উভয়ের সম্মতিতেই শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু আইনের চোখে ১৮ বছরের আগে কোনও মেয়েই প্রাপ্তবয়স্ক নয়। তাই অনেক ক্ষেত্রে ছেলেদের প্রতি অবিচার হচ্ছে বলে মত হাইকোর্টের।


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...