Tuesday, June 23, 2026

দলীয় প্রার্থীদের হয়েই প্রচার করবেন মনোরঞ্জন ব্যাপারী

Date:

Share post:

অবশেষে বিদ্রোহে ইতি! পঞ্চায়েত ভোটে দলের নির্দেশ মেনে দলীয় প্রতীক পাওয়া প্রার্থীদের হয়েই প্রচার করবেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর বক্তব্য, “এখনও তো দলের মধ্যে আছি। দলের নির্দেশ, যাঁরা নির্দল, তাঁদের হয়ে প্রচারে যাওয়া যাবে না। যতক্ষণ দলে আছি, দলের সিদ্ধান্তই মানতে হবে।”

প্রসঙ্গত, হুগলির বলাগড়ে টিকিট বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দলের ব্লক সভাপতির নাম করে তিনি বলেছিলেন, “নবীনের কাছে এত বাড়তি টিকিট কোথা থেকে এল! কীভাবে এল! এর পিছনে বিরাট টাকা খেলা আছে। সিআইডি তদন্ত হোক। প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে। ভাগ অনেক দূর পর্যন্ত পৌঁছেছে।”

আরও পড়ুন- জমজমাট লড়াই পঞ্চায়েত নির্বাচনে! একই পরিবারে তৃণমূল-রাম-বাম-প্রার্থী

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...