Wednesday, June 24, 2026

ডা.কাতির রমরমা ঠেকাতে নয়া উদ্যোগ, এবার ব্যাগে জিপিএস লাগাচ্ছেন ব্যবসায়ীরা

Date:

Share post:

চলছিল একের পর এক ডাকাতির ঘটনা। কোনোমতেই ঠেকানো যাচ্ছিল না ডাকাতি! শেষমেশ ডাকাতি ঠেকাতে প্রযুক্তির ব্যবহার করতে চলেছেন দিল্লির চাঁদনি চকের ব্যবসায়ীরা। এবার থেকে টাকা ও গয়নার ব্যাগগুলিতে লাগানো থাকবে জিপিএস। ফলে ডাকাতির ঘটনা ঘটলেও তার দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে ও দুষ্কৃতীরা ধরাও পড়বে।

প্রগতি ময়দান এলাকায় রাস্তায় পর পর ডাকাতির ঘটনার পর থেকেই আতঙ্কে দিল্লির ব্যবসায়ীরা। প্রসঙ্গত, দিল্লির সরাফা বাজার এলাকায় প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার লেনদন হয়। ব্যবসার খাতিরে অনেকেই টাকাভর্তি ব্যাগ নিয়ে ঘোরেন। আর সেই সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায়। গত কয়েক দিনে পর পর লুটপাটের ঘটনা ঘটায় ব্যবসায়ীরা আর ঝুঁকি নিতে চাইছেন না। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে তাঁরা এ বার থেকে ব্যাগে জিপিএস লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। নয়া প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ঘটনা অনেকটাই কমবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...