Saturday, April 4, 2026

পার্থর হাতে আংটিকাণ্ডের জের! প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আংটিকাণ্ডে (Ring) এবার প্রেসিডেন্সি জেলের সুপারের (Presidency Jail Super) বিরুদ্ধে হেস্টিংস থানায় (Hestings Police Station) অভিযোগ দায়ের করলেন ডিআইজি কারা (DIG Prison)। সূত্রের খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইনভঙ্গ ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আগেই আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত। কিন্তু কারা দফতর সেই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট ছিল না আদালত। এদিকে শনিবারই আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। তবে এদিন পিছল পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের মামলা। আগামী ১৫ জুলাই কুন্তল এবং ২০ জুলাই পার্থর জামিন মামলার শুনানি। তবে কারা দফতরের তরফে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের বিষয়টি আদালতে জানানোর সম্ভাবনা রয়েছে।

 

এদিকে গত এপ্রিল মাসে ইডির আইনজীবী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি থাকার বিষয়টি বিচারককে জানান। তিনি আদালতে জানান, জেলের নিয়মানুযায়ী সংশোধনাগারে থাকা কোনও বন্দি অলঙ্কার পরতে পারেন না। তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়ের দু’টি হাতেই আংটি কীভাবে এল? নিয়মভঙ্গ করে পার্থ চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি ঠিক কতটা প্রভাবশালী। এরপরই জেলবন্দি পার্থর হাতে কীভাবে আংটি, তা জানতে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করেন বিচারক। আইজি কারার কাছে বিষয়টি অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলেন।

তবে আদালতের ওই নির্দেশের পরও কারা কর্তৃপক্ষ বলে বিষয়টি নিয়ে জেলের সুপারকে সতর্ক করা হয়েছে। আদালত সেই কথায় সন্তুষ্ট ছিল না। সূত্রের খবর, আদালতের নির্দেশ ছিল জেলের নিয়মভঙ্গ করা হয়েছে। তাই জেল সুপারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন বিচারক। এরপর কারা দফতরের ডিআইজি হেস্টিংস থানায় প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের তরফে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে খবর।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...