Wednesday, June 24, 2026

কেন মোহালিতে নেই একটাও বিশ্বকাপের ম‍্যাচ? জানতে চেয়ে বিসিসিআইকে চিঠি পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

গত মঙ্গলবারই ঘোষণা হয়েছে আসন্ন একদিনের বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। ভারতের মোট ১২টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম‍্যাচ। তবে ১২ টি স্টেডিয়ামের মধ‍্যে নেই মোহালির নাম। আর এবার এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি লিখলেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং। বিশ্বকাপের ম‍্যাচ কেন মোহালিতে দেওয়া হয়নি, তা জানতে চেয়ে বিসিসিআইকে চিঠি পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর।

এই নিয়ে বিসিসিআইকে গুরমিত সিং চিঠিতে লেখেন, বিশ্বকাপের একটি ম‍্যাচও নেই মোহালিতে। কেন? মোহালিতে আধুনিক প্রযুক্তি রয়েছে। এরপরই তিনি লেখেন? ১৯৯৬ এবং ২০১১ সালের বিশ্বকাপে সেমিফাইনাল হয়েছিল মোহালিতে। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে হয়েছিল পাঞ্জাবে। এবং ২০১১ সালে হয়েছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এছাড়াও আইসিসি প্রতিযোগিতার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচই আগে আয়োজন করেছে মোহালি। ”

এরপরই পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন রাজীব শুক্লার বক্তব্যের কথাও। বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরই রাজীব শুক্লা বলেছিলেন, মোহালিতে আইসিসি-র ম্যাচ আয়োজন করার মতো ব্যবস্থা নেই। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার ক্ষমতা নেই। সেই কারণে ম্যাচ দেওয়া হয়নি মোহালিতে। এই প্রসঙ্গ টেনে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত তাঁর চিঠিতে জানতে চান, আইসিসি-র ম্যাচ আয়োজন করতে হলে মোহালিতে আর কী প্রয়োজন ছিল। আর কোন কোন ব‍্যবস্থা লাগবে মোহালিতে?

আরও পড়ুন:ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের নাম ঘোষণা করল বিসিসিআই

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...