Sunday, June 28, 2026

Weather Update: দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে উল্টো ছবি!

Date:

Share post:

বৃষ্টির দাপট কমছে, ক্রমশ উত্তরমুখী সরছে নিম্নচাপ। শনিবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে, দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকবে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ। তবে শুক্রবার থেকেই বৃষ্টি কমেছে। শনিবার মেঘলা আকাশেও যথেষ্ট গরম বোধ হচ্ছে। বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঘর্মাক্ত বাঙালি আগামী সোম মঙ্গলের আগে নাগাড়ে বৃষ্টি পাবে না। কিন্তু উত্তরে সম্পূর্ণ উল্টো ছবি।

হাওয়া অফিস বলছে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমান ক্রমশ বাড়বে। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। তিস্তা, তোর্সা, জলঢাকা, উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর ক্রমশ বাড়ছে। দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমান বেড়ে ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...