Monday, April 6, 2026

ব্যালট নিয়ে গাইডলাইন প্রকাশ কমিশনের, আজ থেকেই চালু কন্ট্রোল রুম

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) যাতে কোন রকমের জটিলতা সৃষ্টি না হয় সেই দিকে নজর দিয়ে এবার ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আজ শনিবার থেকেই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম চালু থাকবে। পাশাপাশি ব্যালট ছাপার কাজ নিয়ে রিপোর্ট তলব কমিশনের।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের লক্ষ্যে এই কন্ট্রোল রুমের নথিভুক্ত হওয়া সব অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ করা হবে। কন্ট্রোলরুমে রেজিস্টার রাখতে হবে। ভোটের দিন কন্ট্রোল রুমের নম্বর প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে জানিয়ে রাখতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে কন্ট্রোল রুমের নম্বর দিয়ে রাখা বাধ্যতামূলক। রোস্টার অনুযায়ী এই কন্ট্রোল রুমের জন্য লোক নিয়োগ করতে হবে।

এছাড়া ব্যালট পেপার সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে অতিরিক্ত ব্যালট আলাদা করে সিল্ড ট্রাঙ্ক- এ রাখতে হবে।কীভাবে ব্যালট ছাপা হবে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলার ইলেকশন অফিসারদের চিঠি দেওয়া হয়েছে । ব্যালট ছাপার পরেই কনফার্মেশন রিপোর্ট তলব করেছে কমিশন।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...