Saturday, April 4, 2026

কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতার মেয়াদ বৃদ্ধি কেন্দ্রের

Date:

Share post:

মোদি জমানায় পছন্দের মানুষের মেয়াদ বৃদ্ধির ঘটনা নতুন নয়। সেই ধারা অব্যাহত রেখে এবার কেন্দ্রের সলিসিটার জেনারেল পদে তুষার মেহতার (Tushar Mehta) মেয়াদ বাড়াল মোদি সরকার(Modi Govt)। আরও ৩ বছরের জন্য এই পদে রাখা হচ্ছে তুষার মেহেতাকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার(Central Ministry) অনুমতিতে মেয়াদ বাড়ানো হয়েছে, অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, বলবীর সিং, কেএম নটরাজ, এসভি রাজু, এন ভেঙ্কটরমন এবং ঐশ্বর্য ভারতীর।

২০১৮ সালের ১০ অক্টোবর সলিসিটার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তুষার মেহেতা। প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় থাকা গুজরাটের বাসিন্দা আইনজীবীর কার্যকালের মেয়াদ এই নিয়ে ২ বার বাড়ানো হল। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকের পর নতুন করে তিন বছর মেয়াদ বাড়ানো হল তুষারের। এইসঙ্গে ছয় অতিরিক্ত সলিসিটর জেনারেলেরও মেয়াদ বাড়ানো হয়েছে। তবে মেয়াদ বাড়ানো হয়নি অতিরিক্ত সলিসিটর জেনারেল মাধবী গোরাদিয়া দিভান এবং সঞ্জয় জৈনের। যাঁদের মেয়াদ শুক্রবার শেষ হয়েছে। বৃহস্পতিবার মেয়াদ শেষ হয়েছে জয়ন্ত কে সুদেরও। তাঁর মেয়াদও বাড়ানো হয়নি এই পর্যায়ে।

উল্লেখ্য, গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে আইনের পাঠ নেন তুষার মেহতা। ২০০৭ সালে ৪২ বছর বয়সে গুজরাট হাই কোর্টের সিনিয়র আইনজীবী হন। ২০১৪ সালে অতিরিক্ত সলিসিটর জেনারেল নিযুক্ত হন তিনি। ২০১৮ সালে সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হয় তুষারকে। এর পর পর্যায়ক্রমে তিন বার মেয়াদ বাড়ানো হল তাঁর।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...