Friday, April 3, 2026

আসন্ন ৫ বিধানসভা নির্বাচনেও ধরাশায়ী হবে বিজেপি: অভিষেক

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লি থেকে উৎখাত হবে বিজেপি। কিন্তু তার আগে এই বছর যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, সেগুলিতেও ধরাশায়ী হবে পদ্মশিবির। রবিবার দুপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে মালদহের সুজাপুরের সভা থেকে মন্তব্য তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিজেপি যাওয়া সময়ের অপেক্ষা।

BJP-র সঙ্গেই নরেন্দ্র মোদিকেও নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, ”দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। নারদ-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখেছেন। কোনও ব্যবস্থা নিয়েছেন? কোনও শাস্তি হয়েছে? কালো টাকা ধরে ১৫ লাখ টাকা দেবেন, কৃষকদের আয় তিন গুণ করে দেবেন, দু’কোটি বেকারের চাকরি হবে—একটাও হয়েছে? হয়নি। তাহলে এই গ্যারান্টারকে কি বিশ্বাস করা যায়? উল্টোদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জিতে এসে মহিলাদের জীবন সুরক্ষিত করবেন। তিনি কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, ঐক্যশ্রী স্কলারশিপ সব দিয়েছে। এমনকী কন্যাশ্রী থেকে বিনা পয়সায় রেশন দিয়েছে। তাহলে বলুন বাংলার গ্যারান্টার কে? দিদি না মোদি?”

পটনার বিরোধী জোটের বৈঠকের পর বিজেপির মোদির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ”১৬ দলের বৈঠক হয়েছে। তাই এখন এমন কথা বলছে। আমাদের লড়াই বিজেপি ও মোদীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই, ভারতের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই।’’ অভিষেক বলেন, ‘‘প্রধানমন্ত্রী রিমোটের বোতাম টিপে বাংলার মানুষের টাকা বন্ধ করেছেন। আর বাংলার মানুষ ইভিএমের বোতাম টিপে দেশের প্রধানমন্ত্রী বদল করে দেবেন।’’ লোকসভার আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনেই বিজেপি বিদায় নেবে বলে মন্তব্য তৃণমূল সাংসদের।

 

 

 

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...