Wednesday, June 3, 2026

শুভেন্দুর প্রচারসভায় মৃ.ত্যু! বিরোধী দলনেতার ‘দায়িত্বজ্ঞানহীনতা’ নিয়ে তো.প দাগলেন কুণাল

Date:

Share post:

বিজেপির নির্বাচনী সভায় অসুস্থ হয়ে এক কর্মীর মৃত্যুর ঘটনায় এখনও উত্তপ্ত মতুয়া অধ্যুষিত গাইঘাটা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হারাধন বিশ্বাস নামে বছর আটষট্টির এক বৃদ্ধের। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতার ‘দায়িত্বজ্ঞানহীনতা’ এবং ‘অপরাধমূলক মানসিকতা’ নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটে তিনি তুলনা করেছেন গত বছরের ডিসেম্বরে আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানের কথা। সেখানে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, এই ঘটনা একেবারেই শুভেন্দু অধিকারীর উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি আগেই জানতেন যে প্রবল গরম ও তৃষ্ণায় ওই বৃদ্ধ মানুষটি অসুস্থ বোধ করছেন এবং সভার ভিড় থেকে বেরিয়ে গিয়েছেন। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেননি। এরপর অসুস্থ অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে।

শনিবার গাইঘাটার ওই সভায় এমন দুর্ঘটনার পর বিজেপি কর্মী, সমর্থকরা বিরোধী দলনেতাকে হাসপাতালে যাওয়ার দাবি তোলেন। কিন্তু শুভেন্দু অধিকারী তাতে পাত্তা দেননি। তিনি হাসপাতালে বা মৃত কর্মীর বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করেননি। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপি কর্মীদের মধ্যে৷মৃতের পরিবারও শুভেন্দু অধিকারীর এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কীভাবে মৃত্যু হল হারাধন বিশ্বাসের, তা নিয়ে যথাযথ তদন্ত দাবি করেছেন তাঁরা।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...