Thursday, June 18, 2026

কলকাতার বুকে অপা.রেশন মেলা! বিনামূল্যে অ.স্ত্রোপচার

Date:

Share post:

শরীর খারাপ হলেই সোজা ডাক্তারের কাছে ছুটে যায় সাধারণ মানুষ। পারতপক্ষে সার্জারি শব্দ থেকে দূরে থাকতেই চান সবাই। কিন্তু চিকিৎসক যদি অবস্থা গুরুতর বোঝেন সেক্ষেত্রে অপারেশন করা ছাড়া অন্য কোনও রাস্তা থাকেনা। তখন সেই অপারেশনের খরচ জোগাড় করতে হিমসিম খেতে হয়। এবার সেই কথা ভেবেই বিনামূল্যে অপারেশনের সুযোগ মিলবে এই শহরের বুকে। এম আর বাঙুর হাসপাতালের (M R Bangur Hospital) সার্জারি বিভাগ আয়োজন করেছে বিনামূল্যে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্পের (Laparoscopy gallbladder operation camp)। সম্পূর্ণ বিনামূল্যে চল্লিশটি অপারেশন, এবার এক ছাদের তলায়।

শহরের এক সরকারি হাসপাতালের তরফে এই যে অভিনব উদ্যোগ তাতে এম আর বাঙুর হাসপাতালের (M R Bangur Hospital)সঙ্গে যৌথভাবে রয়েছে, অ্যাসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জনস অফ ইন্ডিয়া (east zone chapter) এবং ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টার অফ অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া (West Bengal Chapter of Association of Surgeons of India)। বাংলার শল্য চিকিৎসকদের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এভাবে ৪০ টি অপারেশন রাজ্যের বুকে বিরল ঘটনা। আপাতত এই অপারেশন ক্যাম্প শুধুমাত্র গল স্টোন সার্জারির ক্ষেত্রেই প্রযোজ্য। ল্যাপারোস্কপিক পদ্ধতির মাধ্যমে আগামী ১১ ও ১২ জুলাই ক্যাম্প বসবে এম আর বাঙুর হাসপাতালে। এই বিষয়ে এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মাখনলাল সাহা (Dr. Makhanlal Saha) জানিয়েছেন,আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ৪ জুলাই এবং শনিবার অর্থাৎ ৮ জুলাই হাসপাতালের সার্জারি বিভাগের ওপিডিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন গলব্লাডার স্টোনের রোগীরা।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...