Tuesday, June 23, 2026

শুধু ভোটের সময় আসেন কেন? শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলতেই জ.নরোষের মুখে লকেট

Date:

Share post:

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে গিয়ে উলটে জনরোষের মুখে BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রবিবার, সকালে সিঙ্গুরে দলীয় প্রার্থীদের নিয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে বেরোন BJP সাংসদ। সেখানেই তাঁকে, শুনতে হয়- শুধু ভোট এলেই দেখা যায়? অন্য সময় দেখা পাওয়া যায় না কেন?

এদিন, সিঙ্গুর এলাকায় দলীয় প্রার্থীদের নিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার করেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। সিঙ্গুর ২ নম্বর পঞ্চায়েতের আতালিয়া এলাকায় অনেকে পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। যদিও এই বিষয়ে শাসকদলের উপর দায় চাপানো চেষ্টা করেন লকেট। সেই সময় স্থানীয়রা লকেটের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, “ভোটের সময় এসে বললে হবে না। আগে থেকে এসব খোঁজ খবর নিতে হয়। শুধু ভোটের সময় বললে হয় না।”

পরিস্থিতি সামলে লকেট বলেন, “এখন তৃণমূল সরকার চলছে।” সঙ্গে সঙ্গে পাল্টা তাঁকে স্থানীয়রা বলেন, “তৃণমূল হাজারবার সরকার চালাক, কিন্তু বিজেপি, সিপিএমের তো দেখা দরকার ছিল।” কার্যত ওখান থেকে সরে মুখ বাঁচান বিজেপি সাংসদ। স্থানীয়দের অভিযোগ, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারি আবাস যোজনায় ঘর পায়নি। ১০০দিনের কাজের টাকা পায়নি। আর লকেট এসে বাংলার শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করছেন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) উদ্যোগেই বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডার থেকে বিধবাভাতা, বার্ধক্যভাতা পাচ্ছেন।

আরও পড়ুন- পিছিয়ে যেতে পারে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম‍্যাচ, হতে পারে এই দিনে : সূত্র

এই বিষয়ে সিঙ্গুর তৃণমূল ব্লক সভাপতি গোবিন্দ ধারা বলেন, লকেট চট্টোপাধ্যায় লোকসভা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পূরণ করতে পারেননি। আর সারা বছর মানুষ সাংসদকে দেখতে পায় না। তাই এদিন মানুষ ক্ষোভ দেখিয়েছে। মানুষ বুঝতে পেরেছে, যে বাংলার বিজেপি নেতাদের চক্রান্তে কেন্দ্র বাংলার আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকা সব আটকে রেখেছে। সারা বছর মানুষের জন্য তৃণমূল কাজ করছে। আর ভোটের সময় বিজেপি ভোট চাইতে এলে মানুষ তো ক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...