Thursday, April 2, 2026

চোটের কারণে বাড়িতে, সোমবার কালীঘাট থেকেই ফোনে বীরভূমের সভায় ভাষণ মমতার

Date:

Share post:

জলপাইগুড়ি থেকে ফেরার পথে কপ্টার বিভ্রাটে পায়ে ও কোমরে গুরুতর চোট পান তৃণমূল (TMC) সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। তবে, তাতে থেমে থাকছে না পঞ্চায়েত ভোটের প্রচার। সোমবার বীরভূমের (Birbhum) খয়রাশোলে প্রচার সভায় কালীঘাট থেকেই ফোনে (Phone) বক্তব্য রাখবেন তৃণমূল সভানেত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বীরভূম পাঠিয়েছেন মমতা।

অনুব্রত-হীন বীরভূমে পঞ্চায়েত ভোট (Panchayat election)। মমতা আগেই জানিয়ে ছিলেন, তিনি নিজেই বীরভূমে নজর রাখবনে। সেই মতো বীরভূমে প্রচার সভা সোমবার, বেলা ২ টোয়। সভায় কালীঘাট থেকেই বক্তব্য রাখবেন তৃণমূল সভানেত্রী।

জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে তৃণমূল সুপ্রিমোর কপ্টার। দিক পরিবর্তন করে সেই চপারের জরুরি অবতরণ করানো হয় এয়ারবেসে। সেখানেই নামতে গিয়ে পা ও কোমরে চোট পান মমতা। কলকাতা পৌঁছে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধরা পড়ে বাঁ হাঁটু ও বাঁদিকের হিপ জয়েন্টে লিগামেন্টে বড় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রীকে। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট। এই অবস্থায় ফোনে বক্তব্য রাখার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সভানেত্রী।

২০২১-এর নির্বাচনেও ভার্চুয়ালি সভা করেছেন মমতা। কোভিডের কারণেই প্রচার সভা বাতিল করে ভার্চুয়াল সভা করেছিলেন তিনি। পঞ্চায়েত ভোটেও সেইভাবেই দলীয় প্রার্থীদের হয়ে আসরে নামছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পঞ্চায়েত ভোটে সেভাবে প্রচারে দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। কিন্তু এবার তিনি নিজেই বলেছেন পঞ্চায়েতে সরাসরি নজর রাখবেন তাঁরা। সেই মতো প্রচারেও ঝড় তুলছেন মমতা।

 

 

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...