Tuesday, March 24, 2026

পায়ে চোট, সোমবার বীরভূমে প্রচারসভায় ভার্চুয়াল ভাষণ মমতার

Date:

Share post:

জলপাইগুড়ি থেকে ফেরার পথে কপ্টার বিভ্রাটে পায়ে ও কোমরে গুরুতর চোট পান তৃণমূল (TMC) সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। তবে, তাতে থেমে থাকছে না পঞ্চায়েত ভোটের প্রচার। সোমবার বীরভূমে (Birbhum) প্রচার সভায় কালীঘাট থেকেই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সভানেত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিমকে বীরভূম পাঠিয়েছেন মমতা।

অনুব্রত-হীন বীরভূমে পঞ্চায়েত ভোট (Panchayat election)। মমতা আগেই জানিয়ে ছিলেন, তিনি নিজেই বীরভূমে নজর রাখবনে। সেই মতো বীরভূমে প্রচার সভা সোমবার, বেলা ২ টোয়। সভায় কালীঘাট থেকেই বক্তব্য রাখবেন তৃণমূল সভানেত্রী।

জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে তৃণমূল সুপ্রিমোর কপ্টার। দিক পরিবর্তন করে সেই চপারের জরুরি অবতরণ করানো হয় এয়ারবেসে। সেখানেই নামতে গিয়ে পা ও কোমরে চোট পান মমতা। কলকাতা পৌঁছে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধরা পড়ে বাঁ হাঁটু ও বাঁদিকের হিপ জয়েন্টে লিগামেন্টে বড় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রীকে। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট। এই অবস্থায় ভার্চুয়ালি বক্তব্য রাখার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সভানেত্রী।

২০২১-এর নির্বাচনেও ভার্চুয়ালি সভা করেছেন মমতা। কোভিডের কারণেই প্রচার সভা বাতিল করে ভার্চুয়াল সভা করেছিলেন তিনি। পঞ্চায়েত ভোটেও সেইভাবেই দলীয় প্রার্থীদের হয়ে আসরে নামছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পঞ্চায়েত ভোটে সেভাবে প্রচারে দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। কিন্তু এবার তিনি নিজেই বলেছেন পঞ্চায়েতে সরাসরি নজর রাখবেন তাঁরা। সেই মতো প্রচারেও ঝড় তুলছেন মমতা।

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...