Sunday, June 7, 2026

বাংলায় বিজেপি-র এজেন্ট অধীর! সুজাপুরে দাঁড়িয়ে ২ কংগ্রেস সাংসদকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

একশো দিনের কাজের টাকা-সহ বাংলার বকেয়া নিয়ে কোনওদিন দিল্লিতে (Delhi) একটি কথাও বলেননি রাজ্যের ২ কংগ্রেস (Congress) সাংসদ। রবিবাসরীয় দুপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে মালদহের সুজাপুরের সভা থেকে এই ভাবেই অধীর চৌধুরীদের (Adhir Chowdhury) তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত লোকসভা নির্বাচনে কোনও আসন পায়নি তৃণমূল। মালদহের (Maldah) উত্তরে জিতেছিলেন BJP প্রার্থী খগেন মুর্মু এবং দক্ষিণে জেতেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জেতেন বহরমপুর থেকে। অথচ বাংলার বঞ্চনা নিয়ে একদিনও দিল্লিতে দরবার করতে দেখা যায়নি কংগ্রেস সাংসদদের। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছেন একই ভাষায় কথা বলছেন অধীর চৌধুরী। বাংলায় বিজেপির সবচেয়ে বড় এজেন্টের নাম অধীর চৌধুরী।

অভিষেকের কথায়, পাটনায় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বিজেপি বিরোধী জোটে থাকা বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অথচ এখানে তৃণমূলের বিরোধিতায় বিজেপির সঙ্গে গোপন আঁতাঁত করছে কংগ্রেস। সুজাপুরের সভা থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “যে অমিত শাহ এনআরসি-সিএএ করছে, অধীর চৌধুরী এখন সেই শাহের পুলিশ নিয়ে চলেন। দিদির পুলিশের উপর ভরসা নেই। দাদার পুলিশের উপর ভরসা আছে। উনি তো তথাকথিত রবিনহুড নেতা। অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরোধিতা করতে দেখেছেন? মোদি–শাহকে আক্রমণ করেছেন? রান্নার গ্যাসের দাম নিয়ে কিছু বলতে শুনেছেন?”

একসময় মালদহে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। এদিন সেই মালদহের সুজাপুরে দাঁড়িয়েই হাত শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। ”রাহুল গান্ধী পাটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বলছেন একসঙ্গে লড়াই করবেন। আর বাংলার দুই কংগ্রেস সাংসদ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছেন। দু’জন কংগ্রেসের সাংসদ রয়েছে। একদিনের জন্য অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরীরা বিজেপির বিরুদ্ধে বৈঠক করেননি। আর এখানে রোজ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন। সিপিএমের মহম্মদ সেলিম, বিমান বসুরা কখনও বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন? বিজেপিকে দেখেছেন কখনও অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বলতে। আসলে বিজেপির সবথেকে বড় এজেন্ট অধীর চৌধুরী।”

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...