Saturday, March 14, 2026

‘এই ম্যাচই ক্রিকেটের সব থেকে বড় লড়াই’, ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে মন্তব্য গেইলের

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। ১৯ নভেম্বর ফাইনাল আহমেদাবাদে। তবে এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ম‍্যাচ ১৫ অক্টোবর। ওই দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই ম‍্যাচ নিয়ে ফুটতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। সেই ম‍্যাচে আঁচে ফুটছেন তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বললেন,” এই ম্যাচই ক্রিকেটের সব থেকে বড় লড়াই। অ্যাশেজের থেকেও বড়।

এই নিয়ে গেইল বলেন,” ভারত-পাকিস্তান এই ম্যাচটা অ্যাশেজের থেকেও বড়। হ্যাঁ আমার কাছে অবশ্যই এই লড়াই অ্যাশেজের থেকে এগিয়ে। বিশ্ব মঞ্চে এটা একটা অসাধারণ ম্যাচ। লক্ষ লক্ষ মানুষ এই লড়াই দেখার জন্য অপেক্ষা করেন। ভারত-পাকিস্তান লড়াই দেখেন। লড়াইটা আমরা আবার দেখতে পাব। তারিখটাও জানি। ১৫ অক্টোবর। আমি তো ভারত-পাকিস্তান ম্যাচ দেখবই।”

এদিকে বড়সড় অঘটন বিশ্ব ক্রিকেটে। আসন্ন আইসিসি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় সাই হোপের দলের পারফরম্যান্স দেখে হতাশ গেইল। তিনি বলেন,” ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নেই, তার থেকে বড় হতাশার আর কিছু হতে পারে না।”

আরও পড়ুন:স্টিম‍্যাচকে জয় উৎসর্গ সুনীলদের, ট্রফি জয় লক্ষ‍্য টিম ইন্ডিয়ার


 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...