Monday, March 23, 2026

সিগন্যাল বি.ভ্রাটে ব্যাহ.ত শ্রীরামপুর হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল!

Date:

Share post:

রবিবাসরীয় দুপুরে ট্রেন বিভ্রাটে (Rail service disrrupted) নাকাল রেলযাত্রীরা। লাইনে কাজের জন্য প্রাথমিকভাবে বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancel) করা হয়। বেলা দশটার কিছু সময় পর থেকে সিগন্যালের সমস্যা হওয়ায় আরও কিছু ট্রেন বাতিল করা হয়। দুপুরের গ্যালোপিং ট্রেন মাঝপথে দাঁড়িয়ে যাওয়ার বিরক্তিতে যাত্রীরা। অনেকেই শ্রীরামপুর স্টেশন (Srirampore) ছাড়তেই গাড়ি থেমে যাওয়ায় ট্রেন লাইনে নেমে পড়েন। ছুটির দিনেও ট্রেন হয়রানিতে চূড়ান্ত নাকাল যাত্রীরা।

সূত্র মারফত জানা যায়, ডাউন মেন লাইনে সিগন্যাল সমস্যায় শ্রীরামপুর থেকে হাওড়া যাওয়ার মুখে একের পর এক ট্রেন আটকে পড়ে। ফলে আপ লাইনেও গাড়ি চলাচল ব্যাহত। এক রেল আধিকারিক জানান স্বয়ংক্রিয় সিগন্যাল ব্লকের কাজ চলায় এই ভোগান্তি। সাধারণ যাত্রীরা জানাচ্ছেন ১০ মিনিটের দূরত্ব অতিক্রম করতে ৪৫ মিনিটেরও বেশি সময় লাগছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সূচি বদল করা হয়েছে। বাতিল করা হয় বেশ কিছু তারকেশ্বর লোকাল। বর্ধমান, ব্যান্ডেল,মেমোরি,শেওড়াফুলি, শ্রীরামপুর লোকাল দফায় দফায় আটকে পড়েছে বলেই রেলসূত্রে খবর। ঠিক কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা পরিষ্কার নয়।

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...